আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশিদের আধিপত্য

স্পোর্টস ডেস্ক- আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে ঠাঁই মিলেছে বাংলাদেশের তিন তারকার। তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মোস্তাফিজুর রহমান। সবচেয়ে বড় বিষয় হলো বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশেরই সবচেয়ে বেশি, সর্বোচ্চ তিনজন।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ঠাঁই মিলেছিল কেবল বাংলাদেশের একজনের। তিনি মোস্তাফিজুর রহমান। ওয়ানডে দলেও জায়গা পেলেন তিনি। তার সঙ্গে রয়েছেন সাকিব-মুশফিক।

২০২১ সালে ওয়ানডেতে বিশ্বের যে কোনো দলের চেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সেই দলের তিন তারকা বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাবেন, তাতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই।

তবে টি-টোয়েন্টি দলের মতো আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশেরও নেতৃত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমের ঘাড়ে। তার সঙ্গে ঠাঁই মিলেছে পাকিস্তানের ফাখর জামানেরও।

বিবেচিত সময়ে বাংলাদেশের হয়ে ৯টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। যেখানে ৩৯.৫৭ গড়ে তিনি করেছেন ২৭৭ রান। বল হাতের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন সাকিব। ১৭.৫২ গড়ে তিনি নিয়েছেন ১৭ উইকেট। ২০২১ সালের শুরুতে হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন সাকিব।

২০২১ সালে ব্যাট হাতে বাংলাদেশের জন্য ধারাবাহিকভাবে পারফরম করেছেন মুশফিকুর রহিমও। সাকিবের মতো তিনিও এ বছর বাংলাদেশের হয়ে ৯টি ম্যাচে মাঠে নামেন। এক সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে তিনি করেন ৪০৭ রান।

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ভরসার নাম মুস্তাফিজুর রহমান। ২০২১ সালেও তার ব্যতিক্রম হয়নি। এই পেসার ডেথ বোলিংয়ে ছিলেন দুর্দান্ত। ১০ ম্যাচ খেলে ২১.৫৫ গড়ে তিনি নিয়েছেন ১৮ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন কেবল ৫.০৩ গড়ে।

সেরা একাদশ :

পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জেনেম্যান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক) (পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রাসি ভ্যান ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), দুশমন্ত চামেরা (শ্রীলঙ্কা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *