মাঘের শীতে কাঁপছে রংপুর, দেখা নেই সূর্যের

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- মাঘের শুরুতে রংপুরে গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। হিমালয়ের বরফ বাতাসে শীত যেন আষ্টেপুষ্টে ধরেছে মানুষসহ পশুপাখিকে। কুয়াশাও পরছে বৃষ্টির মত।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। প্রয়োজন ছাড়া ঘর থেকে খুব একটা বের হচ্ছেনা মানুষ। নগরীর পথ ঘাট অনেকটাই ফাঁকা। এই শীতে খেটে খাওয়া মানুষরা পড়েছেন বিপদে। খড়কুটো জালিয়ে উষ্ণতা নিচ্ছেন অনেকেই।

গঙাচড়া, বুড়ীরহাটর থেকে আসা হাফিজুল ইসলাম রোজ আসেন নগরীতে রিক্সা মেকানিকের কাজ করে সংসার চলে তার। বৃহস্পতিবার সকালে নগরীতে এসে কোন কাজ করতে পারেনি। প্রচন্ড ঠান্ডার কারণে হাত বের করতে পারেননি তিনি। সে রকম কাজও পায়নি। তার মত অনেকেই হাত গুটে বসে আছেন।

এদিকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সড়কের খোলা আকাশে অনেকেই কাজ না পেয়ে কাগজপুড়ে শরীরে তাপ দিচ্ছেন।

এদিকে, তীব্র শীতে বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমেছে চরম দুর্ভোগ। কিন্তু ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে সাহায্য নিয়ে হাত বাড়ানোর তেমন কোনো খবর পাওয়া যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব মানুষরা।

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম কামরুল হাসান জানিয়েছেন, বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ১০ দশকিম ৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা নিচে নামার সাথেই উত্তরের হিমেল হাওয়া ঠান্ডার পরিমাণ আরও কয়েকগুণ বেড়ে যায়। পাশাপাশি বয়ে যাচ্ছে শৈতপ্রবাহ। চলতি সপ্তাহজুড়েই এইরকম ঠান্ডা থাকতে পারে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *