Home দেশের খবর রাজারহাটে সাজাপ্রাপ্ত দুধর্ষ প্রতারক গ্রেফতার

রাজারহাটে সাজাপ্রাপ্ত দুধর্ষ প্রতারক গ্রেফতার

0
186

আয়াতুল হোসেন জাহিদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: সরকারি-বেসরকারি অফিস সহ আউট সোর্সিংয়ে চাকুরী দেয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছে প্রতারনার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার মূল হোতা এটিএম ফিরোজ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতারনা করে এক ব্যক্তির কাছ থেকে ১০লক্ষ হাতিয়ে নেয়ার মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়।

জানা গেছে, রাজারহাট উপজেলা সদরের দুধখাওয়া গ্রামের আব্দুল খালেক মন্ডলের পুত্র এটিএম ফিরোজ মন্ডল ২০১৫ইং থেকে পর্যায়ক্রমে লালমনির হাট, গাজীপুরের নবীনগর, ঢাকার শ্যামলি এবং সর্বশেষ ধানমন্ডি জিগাতলা বাসষ্ট্যান্ডে এমসিটি টাওয়ারে ঘর ভাড়া নিয়ে মেসার্স মন্ডল ট্রেডার্স নামে অফিস খুলে। এরপর চাকুরী প্রার্থীদের কাছে থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চাকুরী দেয়ার নাম করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। এরমধ্যে একাধিক ঘটনায় দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং লালমনিরহাটে প্রতারনা মামলা করেন ভূক্তভোগীরা।

এদিকে গত ২১ডিসেম্বর লালমনির হাটের পাটগ্রামের মোকছেদুলের পুত্র দুলাল হোসেনের ১০লক্ষ টাকা প্রতারনার মাধ্যমে আত্মসাৎ মামলার রায়ে লালমনির যুগ্ন জেলা ও দায়রা জজ আসামী এটিএম ফিরোজ মন্ডলকে ১০লক্ষ টাকা ফেরত অনাদায়ে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে ফিরোজ মন্ডল পলাতক ছিল।

ওই মামলার গ্রেফতারী পরোয়ানায় রবিবার দিবাগত রাতে রাজারহাট থানার এসআই অনিল চন্দ্রের নেতৃত্বে পুলিশ তাকে ঢাকার হাফিজুল্লাহ গ্রীন ফ্ল্যাট নম্বর-ডি ১/৫ থেকে তাকে গ্রেফতার করে সোমবার রাতে রাজারহাট থানায় পৌঁছে। মঙ্গলবার পুলিশ তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করে।

রাজারহাট থানা ওসি তদন্ত পবিত্র কুমার আসামীকে ঢাকা থেকে গ্রেফতারেরসত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার গ্রেফতারকৃত ফিরোজ মন্ডলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here