সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে পরকিয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ দন্ডাদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য জানান।

দন্ডপ্রাপ্তরা হলো, উল্লাপাড়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের ইসহাক আলীর মেয়ে আছিয়া খাতুন (৪১) ও একই উপজেলার মোহনপুর লাহিড়ীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৪২)।

মামলার বরাদ রাশেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আছিয়া খাতুনের সাথে পরকিয়া প্রেম চলে আসার এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন রমজান আলী। কিন্তু আছিয়া খাতুন তার স্বামী আবু বক্কার মন্ডল জীবিত থাকতে তিনি বিয়ে করতে পারবেন না। এক পর্যায়ে তাদের পরকীয়া প্রেমের বাধা দুর করতে দুজন মিলে আবু বক্কার মন্ডলকে হত্যার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা মোতাবেক ২০১৬ সালের ১জুন সন্ধ্যায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার এ রায় প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *