গোপালপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি এর সাথে গোপালপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গতকাল সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গোপালপুরের সার্বিক করোনা ও অমিক্রণ ভাইরাস পরিস্থিতি তুলে ধরেন, ও বিভিন্ন দিক নির্দেশ মূলক ব্রিফিং প্রদান করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে ১২ থেকে ১১ বছর বয়সের ছাত্রছাত্রীদের, ২৫ হাজার ৫২৩ জন ছাত্র ছাত্রীদের মধ্যে মধ্যে ১১ হাজার ৭৩০ করোনা টিকা প্রদান করেছে। এখন পর্যন্ত গোপালপুরে কোন করোনা পজিটিভ ও ওমিক্রণ রোগী পজেটিভ রোগী পাওয়া যায়নি।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম খান, সহ-সভাপতি কেএম মিঠু, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নুর আলম সাংবাদিক মোঃ রুবেল আহমেদ, আরো উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্র-ছাত্রীদের মধ্যে করোনার টিকা দিতে সক্ষম হব। এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করণা টিকা ও করোনা ভাইরাসের পরীক্ষা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *