Home আলোচিত ফেসবুক-ইউটিউব থেকে মাসে কত আয় হিরো আলমের

ফেসবুক-ইউটিউব থেকে মাসে কত আয় হিরো আলমের

0
417

বিনোদন ডেস্ক- বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম। সমালোচনা যতই হোক তিনি থেমে নেই। হিরো আলম নিজের মতো করেই বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করেই চলেছেন।

তবে শখ থেকে শুরু করলেও এখন এটিই তার অন্যতম আয়ের মাধ্যম। হিরো আলমের ভিডিও দেখে বা গান শুনে মানুষ যখন সমালোচনায় ব্যস্ত, ঠিক তখন মাসে ৫০ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করে নিচ্ছেন তিনি।

ফেসবুকে হিরো আলমের ফলোয়ার ১৯ লাখ। আর ইউটিউবে তার অফিসিয়াল সাবস্ক্রাইবার ১৩ লাখেরও বেশি। এই দুই মাধ্যম থেকেই তিনি আয় করে চলেছেন বলে জানিয়েছেন হিরো আলম নিজেই।

হিরো আলম বলেন, কোনো মাসে দেড় লাখ, কোনো মাসে ৩ লাখ আবার কোনো কোনো মাসে ৫০ হাজার টাকা আয় হয়। রোজগারের একটা বড় অংশ মানুষের হাতে তুলে দিই।

তিনি বলেন, আমি স্টেজ করেও আয় করি। বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে কিছু টাকা আসে। এই আয়ের টাকা থেকে গরিবদের সাহায্য করি, সিনেমা নির্মাণ করি। টাকা তো জমাই না। যা আয়, তাই ব্যয়। তবে অর্থ বেশি হলে খুব ইচ্ছে ছিল বড় আয়োজনের আরও ভালো ভালো সিনেমা নির্মাণ করার।

বর্তমানে হিরো আলম অভিনীত ও প্রযোজিত ‘টোকাই’, ‘বউ জামাইয়ের লড়াই’ও ‘নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমা মুক্তির অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here