Home খেলাধুলা মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা খেলোয়াড় লেভান্ডভস্কি

মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা খেলোয়াড় লেভান্ডভস্কি

0
286

স্পোর্টস আপডেট ডেস্ক- লিওনেল মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরা ফুটবলাররের পুরস্কার ‘দা বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতে নিয়েছেন রবার্ট লেভান্ডভস্কি।

সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

গতবারও এই পুরস্কারটি বায়ার্ন মিউনিখের পোলিশ তারকার হাতেই উঠেছিল। এবার তিনি মেসির সঙ্গে হারিয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ফিফার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল তাদের।

বুন্দেস লিগায় রেকর্ড ৪১ গোল করে ইউরোপিয়ান স্যু জিতে নিয়েছেন লেভান্ডভস্কি। এর মধ্যে ২৪ গোল করেছেন ২০২১ সালে। এছাড়াও এ বছর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে দুই গোল ও ফাইনালে এক অ্যাসিস্ট করেন লেভান্ডভস্কি।

ব্যালন ডি’অরের মতো এখানেও তিনিই মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন।

মেসির জন্যও গত বছরটা ছিল স্বপ্নের মতো। ৬১ ম্যাচে ৪৩ গোলের সঙ্গে ১৯টি অ্যাসিস্ট ছিল তার। কোপা দেলরে, পিচিচি ট্রফির সঙ্গে গত বছরই বহুল আকাঙ্ক্ষিত কোপা আমেরিকা শিরোপা জিতেছেন আর্জেন্টাইন জাদুকর। এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি।

অন্যদিকে গত বছর ৫৪ ম্যাচ খেলে ৩৮ গোলের সঙ্গে ১৪টি অ্যাসিস্টও করেছেন মোহাম্মদ সালাহ। যদিও শিরোপার খাতাটা শূন্য তার। তবে এ বছরের বিশ্বকাপে নিজের দেশ মিশরের খেলা নিশ্চিত করেছেন সালাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here