ঝালকাঠিতে সেতু ভেঙে খালে: জনসাধারণের চলাচলে দুর্ভোগ

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির পৌরসভা এলাকার কৃষ্ণকাঠি থেকে লেশপ্রতাব বাজারের সংযোগ সড়কের সুতালড়ী খালের ওপর সেতুটি ভেঙে পড়ে গত এক সপ্তাহে আগে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এখন পর্যন্ত সেতুটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে এলাকাবাসী সুপারিগাছ সেতুতে ফেলে কোনোমতে পারাপারের চেষ্টা করছেন। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিলও। গত শনিবার সকালে ধানমাড়াই মেশিন নিয়ে যাওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। সেতুটি ভেঙে যাওয়ায় লেশপ্রতাব থেকে টাইগার স্কুলে যেতে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে চরমে।

চলাচলের জন্য সেতুর পাশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছে। এর আগেও সেতুটি ব্যক্তি উদ্যোগে মেরামত করা হয়। কিন্তু এবার এমনভাবে ভেঙেছে যে মেরামত করা সম্ভব নয়।

ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম আল-আমিন বলেন, এই সেতুটি খুবই পুরোনো ও ঝুঁকিপূর্ণ। ভেঙে পড়ার বিষয়টি শুনেছি।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘এই সেতুটি অনেক দিনের পুরোনো। চলতি অর্থ বছরে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *