হাতীবান্ধায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযুক্ত আছিম উদ্দিন গ্রেফতার

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২য় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেই আছিম উদ্দিনকে (৬০) গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (১৬ জানুয়ারী) সকালে আছিম উদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার রাতে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। আর ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ সিন্দুর্না এলাকার জামাদার পাড়া এলাকায়।
অভিযুক্ত আছিম উদ্দিন ঐ এলাকার মৃত শহির উদ্দিনের ছেলে।

জানা গেছে, অভিযুক্ত আছিম উদ্দিন ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় খারাপ কথা বলতেন। চকলেট ও টাকা দেয়ার কথা বলে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাছে ডাকতেন। ঘটনারদিন ওই শিক্ষার্থী আছিম উদ্দিনের বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলতে যায়। তখন তাকে একা পেয়ে বাড়ির পিছনের চিপা গলিতে নিয়ে যায় অভিযুক্ত আছিম উদ্দিন। এ সময় ওই শিশুটির পরনের প্যান্ট খুলে স্পর্শ কাতর স্থানে যৌন হয়রানি করেন তিনি। এসময় শিশুটি কান্না শুরু করলে আছিম উদ্দিন তাকে রেখে সটকে পড়েন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বলেন, আমার বাবার বয়সী একটা মানুষ। ভাবতেই কেমন লাগে? আমার মেয়েকে সে যেটা করার চেষ্টা করেছে তার জন্য আমি ওই লোকের কঠিন শাস্তি চাই।

এ বিষয়ে অভিযুক্ত আছিম উদ্দিন ঘটনার সত্যতা অস্বীকার করলেও ঘটনার পর থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন জনপ্রতিনিধিদের দাড়েদাড়ে ঘুরেন বলে জানা গেছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে মামলা রুজু করা হয় এবং রবিবার সকালে আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *