Home ফিচার আমার প্রধান এজেন্টের বাড়িতে পুলিশ যাবে কেন: তৈমূর

আমার প্রধান এজেন্টের বাড়িতে পুলিশ যাবে কেন: তৈমূর

0
416

নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, এটিএম কামাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। আমার চিফ নির্বাচনী এজেন্ট। তার বাড়িতে পুলিশ যাবে কেন? আমি যখন নাম দিয়েছি তখন তো বলতে পারতেন তিনি সন্ত্রাসী তাকে এজেন্ট দিয়েন না।

শনিবার বিকেলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকার এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা ভয় পাবেন না। আমার নেতাকর্মীরা মাঠে থাকবে, আমিও মাঠে থাকবো। আমরা মাঠে থেকে প্রতিরোধ করবো। বাংলাদেশ বিশ্ব আইনের বাইরে না।

তৈমূর আলম বলেন, ঘণ্টাখানেক আগে আমাদের চিফ এজেন্ট এটিএম কামালের বাড়ি তল্লাশি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতির বাড়িতেও তারা গেছে। এ রকম যে আমাকে সমর্থন করছে তার বাড়িতেই যাচ্ছে। আমরা এতে ভীত না। আমরা মাঠে থাকবো। আমার মৃত্যু হলে নির্বাচনের মাঠেই হবে।

তৈমূর আলম খন্দকার বলেছেন, যাদের কাছে আমাদের অভিযোগ করার কথা তারাই নির্বাচনকে কলুষিত করছে এবং সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করছে। আমার বাসার সিসিটিভি ফুটেজ চেক করেন এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দেখেন। দেখবেন তাদের বেছে বেছে গ্রেফতার করা হয়েছে। আদালত থেকে আমি কাগজ নিয়ে এসেছি। গত বছরের হেফাজতের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এখন দেখা যায় ছাত্রলীগও হেফাজতের মামলার আসামি, হিন্দুও হেফাজতের মামলার আসামি। মানে হিন্দুরাও হেফাজত করে।

তিনি বলেন, আমার লোকদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। যারা আমার নির্বাচনের নানা কাজের দায়িত্বে আছে তাদের গ্রেফতার করা হচ্ছে। সকলকেই হেফাজতের মামলায় গ্রেফতার করা হচ্ছে। এ পরিস্থিতিতে ডিসি-এসপি বলেন আমি অভিযোগ করিনি। এখানে সই করা কাগজ আছে আমার কাছে।

তৈমুরের অভিযোগ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার জায়েদুল আলম গণমাধ্যমকে বলেন, পুলিশ কোথাও অভিযান চালায়নি। কাউকে আটকও করেনি। স্বতন্ত্র প্রার্থী তো অনেক কথাই বলছেন, কিন্তু কোনো কথার প্রমাণ দিতে পারছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here