Home আলোচিত আমার মৃত্যু হলে নির্বাচনের মাঠেই হবে: তৈমূর

আমার মৃত্যু হলে নির্বাচনের মাঠেই হবে: তৈমূর

0
302

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার দাবি করেছেন, তাকে সমর্থনকারী ১০ জন নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত থেকে এ পর্যন্ত ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘণ্টাখানেক আগে আমার চিফ এজেন্ট এটিএম কামালের বাড়ি তল্লাশি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতির বাড়িতেও তারা গেছে। আমার সমর্থন করছে এমন আরও অনেকের বাড়িতেও যাচ্ছে। আমরা এতে ভীত না। আমরা মাঠে থাকবো। আমার মৃত্যু হলে নির্বাচনের মাঠেই হবে।

গত কয়েকদিন ধরেই নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ করে আসছিলেন তিনি।

এদিকে গ্রেপ্তাকৃতদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তারা হলো, মো. মমতাজ মিয়া, মো. জামাল, মো. গিয়াসউদ্দিন প্রধান, আহসান হোসেন ভূইয়া, মনির হোসেন, আহসানউল্লাহ, কাজী জসিম উদ্দিন, মো. বোরহান উদ্দিন, আবু তাহের, জয়দেব চন্দ্র মন্ডল।

এ বিষয়ে নারায়ণগ‌ঞ্জের পুলিশ সুপার জানান, আমরা কারও পক্ষ বা বিপক্ষে না। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে আমরা শুধু তাদেরই গ্রেপ্তার করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here