এবার মার্কিন তরুণীর প্রেমে মজেছেন সালমান খান!

বিনোদন ডেস্ক- ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজসহ ইউলিয়া ভান্তুর— মতো বিদেশিনীদের প্রতি সালমান খানের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। এবার সেই তালিকায় যোগ হয়েছে নতুন নাম। বলিউডের অলিগলিতে গুঞ্জন, হলিউড অভিনেত্রী সামান্থা লকউড নাকি নতুন বসন্ত হয়ে এসেছেন ‘টাইগার’-এর জীবনে।

আমেরিকান এই মডেল-অভিনেত্রী বলিউড তারকাদের সঙ্গে ধীরে ধীরে পরিচিত হচ্ছেন। মুম্বাইয়ের বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার দফতরে গিয়েছিলেন সামান্থা। ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্টের দফতরেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু হঠাৎ সালমানের সঙ্গে তার নাম জড়ানোর কারণ কী?

ভারতীয় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে সালমানের সঙ্গে দেখা গিয়েছিল সামান্থাকে। সেখানেই একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন দু’জন। সেই ছবি ছড়িয়ে পড়তেই যাবতীয় গুঞ্জনের সূত্রপাত।

তবে এখানেই শেষ নয়। অভিনেতার ৫৬তম জন্মদিনের উদযাপনে তার পানভেলের বাড়িতেও উপস্থিত ছিলেন এই বিদেশিনী। এটাই জল্পনায় নতুন করে পানি ঢালছে। দুই তারকার এই বন্ধুত্বকেই প্রেমের সূচনা বলে ধরে নিয়েছেন অনেকে। যদিও সালমানের সঙ্গে সম্পর্ককে স্রেফ গুজব বলে দাবি করেছেন অভিনেত্রী।

সামান্থা বলেন, ‘মানুষ অকারণে এই গুজব রটাচ্ছে। হ্যাঁ, সলমনের সঙ্গে দেখা হয়েছে তার জন্মদিনে। তিনি খুবই ভালো একজন মানুষ। আমি সবাইকে অনুরোধ করব এই গুজব যাতে বিশ্বাস না করেন।’

বলে রাখা প্রয়োজন, সামান্থা লকউডের জন্ম ১৯৮২ সালে। তিনি জনপ্রিয় মার্কিন তারকা গ্যারি লকউড ও অভিনেত্রী ডেনিস ডুব্যারির মেয়ে। নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছেন এই সুন্দরী। ‘শ্যুট দ্য হিরো’, ‘হাওয়াই ফাইভ-ও’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন ৩৯ বছরের সামান্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *