Home বিনোদন ভোটারদের কাছে একটা সুযোগ চাই: রিয়াজ

ভোটারদের কাছে একটা সুযোগ চাই: রিয়াজ

0
287

বিনোদন ডেস্ক- ‌’আমাদের অঙ্গিকার হচ্ছে সাহায্য সহযোগিতা কখনো নিজেদের ফেসবুকে দিয়ে পাবলিসিটি করবো না। সাধারণ মানুষের সামনে শিল্পীদের দুঃস্থ বানাতে চাই না। প্রত্যেক শিল্পীর আত্মমর্যাদা আছে। সেটাকে আমরা সম্মান জানাই।’ বলছিলেন চিত্রনায়ক রিয়াজ।

বুধবার এফডিসিতে শিল্পী সমিতির ২০০১-২২ মেয়াদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এসে কথাগুলো বলেন রিয়াজ। এই তারকা অভিনেতা এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন।

রিয়াজ আরও বলেন, পর্দার অভিনয় কেউ বাস্তবে চায় না। পাঁচ টাকা দান করে পঞ্চাশ টাকার পাবলিসিটি যারা করে তাদের ভোটাররা চায় না। বিশেষ এই পাবলিসিটি প্ল্যান আমাদের প্যানেলের কারও মধ্যে নেই।’

তিনি বলেন, আমাদের এই প্যানেলটা একটা সুযোগ চায়। এছাড়া বিগত দিনে যারা কাজ করেছেন, তারা অনেক ভালো কাজ করেছেন। কিন্তু সিনেমার কি কোনো উন্নতি হয়েছে? যে এফডিসি আমরা রেখে গিয়েছিলাম, আজ সে এফডিসি দেখে কষ্ট হচ্ছে। যদি কাজই করতো, তাহলে শিল্পীরা এভাবে হতাশ হয়ে ঘুরে বেড়াতো না। আমি বলছি না যে, তারা একেবারেই কাজ করেনি। আমি বলছি, আমরা কাজের যে জায়গা নিয়ে ফিল্মকে চিন্তা করি, সেই সুযোগটা আসলে আমাদের দিতে হবে। আশা করি, শিল্পীরা সেই সুযোগটা আমাদের দেবেন।’

ভোটাররা আপনাকে কেন যোগ্য মনে করবেন? জানতে চাইলে রিয়াজ বলেন, আমি আজ পর্যন্ত কখনো অশ্লীল ছবি করিনি। নিম্ন রুচিসম্পন্ন কাজ করিনি। কোনো শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। সবসময় মাটির মানুষ হয়ে শিল্পীদের পাশে থেকেছি। এসব কারণে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে শিল্পীরা আমাকে ভোট দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here