Home প্রধান খবর মেয়র তাপস ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

মেয়র তাপস ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

0
225

ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপস। এছাড়া ডিএসসিসি মেয়রের গানম্যান শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন।

আগামীকাল শুক্রবার সন্তানকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা টেস্ট করাতে দেন তিনি। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে রেজাল্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি বলেন, শুক্রবার ছেলেকে নিয়ে মেয়রের লন্ডন যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি করোনা টেস্ট করান। কিন্তু আজ তার পজিটিভ রেজাল্ট আসে। তিনি সকাল থেকে অফিস করেছেন। এখন বাসায় চলে যাচ্ছেন। তার হালকা কাশিও রয়েছে।

তিনি আরও জানান, এর আগে তার দুই ছেলে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি তাদের রেজাল্ট নেগেটিভ আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here