একসঙ্গে থাকলে আরও বেশি শক্তি নিয়ে থাকি : শুভশ্রী

বিনোদন ডেস্ক- এবার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে তারকা জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সন্তান ইউভানকে ছেড়ে তারা এখন আইসোলেশনে আছেন।

আইসোলেশনে থেকেই বুধবার (১২ জানুয়ারি) ছবি পোস্ট করলেন দুই তারকা। ক্যাপশন বলেছেন, ‘আমরা একসঙ্গে থাকলে আরও বেশি শক্তি নিয়ে থাকি।’

রাজ তার সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে সাদা কুর্তা-পাজামা পরে ধ্যান করতে দেখা যায় অভিনেত্রীকে। আরও একটি ভিডিওতে শুভশ্রীকে ছেলে ইউভানের সঙ্গে ভিডিও কলে কথা বলতে শোনা যায়।

মা হওয়ার পর দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন তিনি। প্রথমবারও সন্তানের থেকে দূরে ছিলেন। দ্বিতীয়বারে স্বামীর সঙ্গে একসঙ্গে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগে তার পায়ে চোট লেগেছিল। ইউভান কিন্তু তার মায়ের পাশেই ছিল। ছেলের মুখ দেখে মনের জোর বাড়িয়েছিলেন অভিনেত্রী। এবারও তাই করছেন, ছেলের সঙ্গে ভিডিও কলে তার ভাষাতেই কথা বলে মন শক্ত করছেন অভিনেত্রী। সেই সঙ্গে এ বার্তাও দিচ্ছেন, কীভাবে পজিটিভ হয়ে আরও পজিটিভ থাকা যায়।

উল্লেখ্য, “অভিমান” ছবির শুটিংয়ের সময় ২০১৬ সালে টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় শুভশ্রীর। ২০১৮ সালে বাওয়ালি রাজবাড়িতে তারা বিয়ে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *