Home আলোচিত পরীমণিকে নিয়ে শুটিংয়ে যেতে যান অরণ্য আনোয়ার

পরীমণিকে নিয়ে শুটিংয়ে যেতে যান অরণ্য আনোয়ার

0
434

বিনোদন ডেস্ক- সোমবার দুপুরে হঠাৎ করেই মা হবার খবর দিয়েছেন ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরীমনি। জানিয়েছেন, তার সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। বিষয়টি নিশ্চিত করে রাজ জানিয়েছেন, ১৭ অক্টোবর তাদের বিয়ে হয়। ১০ জানুয়ারি জানতে পারেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি।

এরই মধ্যে পরীমনি একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মা হবার আগে ও পরে সময় মিলিয়ে দেড় বছর কাজ থেকে বিরত থাকতে হবে তাকে। এতে প্রশ্ন উঠেছে, এই অভিনেত্রীর চলমান সিনেমাগুলোর কী হবে। সেগুলোর কাজ হবে, নাকি থেমে যাবে?

পরিচালক অরণ্য আনোয়ারের ‘মা’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ পরী। ২১ জানুয়ারি সিনেমাটির শুটিংয়ে সিডিউল। সন্তানসম্ভবা হওয়ার খবরের পর থেকে পরীমনির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এই পরিচালক।

সংবাদমাধ্যমকে অরণ্য বলেন, ‘আমি শুনেছি পরী মা হতে যাচ্ছেন। তাই তার সঙ্গে কথা বলা প্রয়োজন আমার, কিন্তু তাকে ফোন করে পাচ্ছি না। আমার অন্য সব প্রস্তুতি নেয়া আছে। সব ঠিক থাকলে শুটিংয়ে যেতে পারব পরীকে নিয়ে।’

শুটিং করতে পারবেন, নাকি পারবেন না তা অরণ্যকে জানাননি পরীমনি। ফলে স্বস্তিতে নেই এই পরিচালক।

নির্মাতা চয়নিকা চৌধুরীও পরীমনিকে নিয়ে শুরু করেছিলেন কাগজের বউ নামে ওয়েব কনটেন্ট। এর শুটিং প্রায় শেষ হয়েছে বলে জানান চয়নিকা।

চয়নিকা বলেন, ‘আমার আর একদিনের শুটিং বাকি আছে। সেটা করে ফেলতে পারব।’

জানা যায়, গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন এই নায়িকা। দু’জনের ঘর আলোকিত করে আসছে নতুন অতিথি। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’এর শুটিং সেটে পরী ও রাজের প্রেম হয়। আর শুটিং শুরুর ৫ দিনের মাথায় তাদের বিয়ে হয়!

মা হওয়ার সংবাদ জানার পরই গণমাধ্যমকে জানিয়েছেন আগামী দেড় বছরের জন্য অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরীমনি বলেছেন, ‘নিজেকে সতর্ক রাখতে এখন শুটিং থেকে নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’

সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার হাতে থাকা ছবির সবগুলোর শুটিং প্রায় শেষ। সর্বশেষ কাজ শুরু করা সেলিম ভাইয়ের ‘গুনিন’ এর কাজও শেষ করেছি। ’কাগজের বউ’ নামে একটা ওয়েব সিরিজের কাজও শেষ করে দিয়েছি। হাতে আর কোনো কাজ তেমন নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here