ইস্পাত কঠিন হয়ে রাস্তায় নেমেছি, আন্দোলন চলবে: রিজভী

রাজশাহী- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন তার স্ত্রী আজ কারাগারে। সরকার একনায়কতন্ত্র কায়েম করতে তাকে জেলে রেখেছে। তাকে বিদেশে চিকিৎসা করানোর সুযোগ দাবিতে ইস্পাত কঠিন হয়ে আমরা রাস্তায় নেমেছি। খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

খালেদার জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত এ মহাসমাবেশে রাজশাহীর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। জেলা বিএনপি এ মহাসমাবেশের আয়োজন করেছে।

রিজভী বলেন, সরকার আরেকটি ভোট করতে চায়। যে ভোট রাতের আঁধারে হয়, যে ভোট সূর্যের আলোতে হয় না। যে ভোট আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আগের রাতেই ব্যালটে সিল মারা হয়। জনগণ সরকারকে আর এমন প্রহসনের ভোট করতে দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *