Home দেশের খবর চট্টগ্রাম প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

0
122

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর চাটখিল উপজেলায় অস্ত্রের ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বুধবার দুপুরে যুবলীগ নেতা মজিবুর রহমান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শরীফ নোয়াখলা গ্রামের রফিক উল্যার ছেলে। সে এলাকার চিহ্নিত সন্তাসী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। তার রয়েছে একদল সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী। শরীফ নোয়াখলা ইউনিয়ন (পশ্চিম) যুবলীগ নেতা।

 

মামলার বিবরণে জানা যায়, সন্ত্রাসী শরীফ ভোর ৫টার দিকে কৌশলে ওই প্রবাসীর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে ২ শিশুসন্তানের সামনে তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে তাকে ও তার সন্তানদের হত্যার হুমকি দিয়ে চলে যায়।

 

এলাকাবাসী জানান, শরীফ একটি ক্যাডার বাহিনীর প্রধান। সে সব সময় অস্ত্র নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ভয়ে মানুষ তার অপকর্মের প্রতিবাদ করার সাহস পায় না। এছাড়া শরীফ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী থানায় হাজির হয়ে শরীফকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় ইয়াছিন হাজীর বাজার থেকে দুপুরে তাকে গ্রেপ্তার করে।

 

এদিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শরীফকে সঙ্গে নিয়ে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াছিন বাজারসংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যমতে বসতঘর থেকে ১টি অস্ত্র, ২ রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, ৫টি মোবাইল ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মজিবুরের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

 

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here