Home দেশের খবর নির্বাচনে জিতেই ইউপি সদস্যের বাড়িতে অশ্লীল নৃত্য ও মদের আসর !

নির্বাচনে জিতেই ইউপি সদস্যের বাড়িতে অশ্লীল নৃত্য ও মদের আসর !

0
850

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: নির্বাচনে জিতেই সমর্থকদের মনোরঞ্জনে অশ্লীল নৃত্য ও মাদকের আসর বসানোর অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের এক নব নির্বাচিত ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) রাতে ঐ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রকিবুজ্জামান আলপিন তার নিজবাড়িতে এই আয়োজন করেন।

স্থানীয়রা জানান, ৫ম দফায় গত ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন রকিবুজ্জামান আলপিন। নির্বাচিত হয়েই রবিবার (৯ জানুয়ারি) রাতে দোবিলা গ্রামের নিজবাড়িতে অন্তত ৫ জন নর্তকী এনে অশ্লীল নৃত্যের আয়োজন করেন ঐ ইউপি সদস্য।

এ সময় অনুষ্ঠানস্থলেই মাদক গ্রহন করে নর্তকীদের সাথে অশ্লীলতায় মেতে ওঠেন মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলামসহ অন্যান্য সমর্থকেরা। সারা রাত উচ্চ শব্দের গানের সাথে সাথে চলে আশ্লীল নৃত্য ও মাদক সেবন। এঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে কথা বলার জন্য বারবার ফোন করা হলেও রিসিভ করেননি নব নির্বাচিত ইউপি সদস্য রাকিবুজ্জামান আলপিন।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, এলাকাবাসীরা এ বিষয়টি আমাকে অবগত করেছে। এধরনের আশ্লীল আয়োজন করা একজন ইউপি সদস্যের শোভা দেয় না। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here