বিনোদন ডেস্ক- টালিউড সুন্দরী নুসরাত জাহানের গত বছরটা বেশ আলোচনায় কেটেছেন। নিখিলের সঙ্গে বিয়ে-বিচ্ছেদ, যশের সঙ্গে সম্পর্ক ও সন্তান জন্ম এবং সন্তানের বাবার নাম প্রকাশ না করা নিয়ে পুরো বছরই চর্চায় ছিলেন তিনি।
নতুন বছরেও শুরুটাও শুরু হয়েছে তাকে নিয়ে চর্চা। আজ এ নায়িকার জন্মদিন। বয়স ৩২ হলো তার। জন্মদিন উপলক্ষে মাঝরাত থেকেই শুরু হয়েছে উদযাপন।
জন্মদিনের প্রথম প্রহরেই নুসরাতের জন্য এসেছিল সাদা রঙের টু টায়ার কেক। তাতে লেখা ‘হ্যাপি হার্থ ডে নয়না’। আর কেকের গায়ে একটা ছোট্ট পরী। যার কোলে শুয়ে আছে এক সদ্যোজাত।
নুসরাতকে পরিবার নয়না নামেই ডাকে। এদিন বিনা মেকআপেই দেখা মিলল ঈশানের মায়ের। গালে হাত দিয়ো পোজ দিয়েছেন।
মাঝরাতে কেক কাটার সেই ছবি ইনস্টাগ্রামে দিয়েও ট্রোলের শিকার হয়েছেন তিনি। অনেকেই তার ঠোট নিয়ে কটাক্ষ করেছেন। করেছেন অশালীন মন্তব্যও।
এদিকে নুসরাতকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানান যশও। মধ্যরাতেই বউকে বার্থ ডে উইশ করেন তিনি। গোয়ায় তোলা একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যশ।
