নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) এ নির্বাচনে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া নৌকা প্রতীক নিয়ে (৮৫৯৩) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্তপ্রার্থী কৃষক লীগ নেতা মো. বজলুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন (৩১৩৩) ভোট।
নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখরুজ্জামান মুঠোফোনে বেসরকারি ফলাফল বিষয়ক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, ২০০৮ সালের পর নিরপেক্ষ ও কড়াকড়ি ব্যবস্থায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার ছাড়া ভোটকেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি সরকারি দলের কোন নেতা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেননি।
উল্লেখ্য, গত ১৮ আগষ্ট ওই ইউনিয়নের চেয়ারম্যান সোরহাব উদ্দিন মন্ডল মৃত্যুবরণ করেন। এতে ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। আজ ওই ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
