ভোটে অনিয়ম, ‘সুবিধাজনক সময়ে’ বিক্ষোভ করবে বিএনপি

নজর২৪ ডেস্ক- উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কা’রচুপি এবং ভোট ডাকাতির অ’ভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সংশ্লিষ্ট এলাকায় সুবিধাজনক সময়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে দলটি।

 

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ জায়গায় বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর হা’মলা হয়েছে। বিএনপির নির্বাচনী এজেন্ট বের করে দেয়া হয়েছে। সর্বোপরি ভোট ডাকাতি ও কার’চুপি করা হয়েছে। এমতাবস্থায় যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি ও কার’চুপি হয়েছে সেসব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হবে।

 

তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশন কর্তৃক সভা সমাবেশ পালনের যে নিষেধা’জ্ঞা রয়েছে সেই সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় নেতারা তাদের সুবিধা মতো কর্মসূচি পালন করবেন।

 

উল্লেখ্য, আজ মঙ্গলবার দেশের ২০৮টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টির বিভিন্ন পদে উপনির্বাচন হয়। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও ৮টিতে উপনির্বাচন, ৭টি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ হয়। তবে কয়েকটি স্থানে নানা অনি’য়মের অ’ভিযোগ এনে ভোট বর্জন করেছে বিএনপি প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *