রায়হানের মাকে দুই লাখ টাকা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

নজর২৪, সিলেট- সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নি’র্যা’তনে নি’হত রায়হান আহমদের মা সালমা বেগমকে দুই লাখ টাকা প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর আখালিয়া এলাকায় রায়হানের বাড়িতে গিয়ে এই টাকা উপহার হিসেবে প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

এসময় রায়হানের মেয়ে আলফাকে কোলে নিয়ে আদর করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, রায়হান হ;ত্যার সু;ষ্ঠু বিচার হবে। এ ঘটনায় জড়ি’ত কেউ ছাড় পাবে না।

 

পরে ‘মোমেন ফাউন্ডেশন’র পক্ষ থেকে রায়হানের আড়াই মাস বয়সের শিশুকন্যার ভবিষ্যতের জন্য নগদ দুই লাখ টাকা উপহার প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার বিশ্বাস এসআই আকবর হোসেন ভূঁইয়া এখনও দেশের বাইরে যায়নি। কারণ সীমান্তগুলোকে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করে দিয়েছি। আকবর বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।

 

এসআই আকবরকে পুলিশের জন্য ল’জ্জা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ রকম দু-একজন কু’লাঙ্গা’রের কারণে পুলিশ বাহিনীও ল’জ্জিত। পুলিশের কেউ তাকে বাঁ’চানোর চেষ্টা করছে না। সু’ষ্ঠু তদ’ন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *