আগামীকাল বিয়ের পিঁড়িতে বসছেন মিম

বিনোদন ডেস্ক- শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি তার জন্মদিনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। এবার মঙ্গলবার (৪ জানুয়ারি) সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই নায়িকা।

 

ঢাকায়ই বসছে তার বিয়ের আসর। বিয়েতে দাওয়াত পেয়েছেন এমন একাধিকজন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার দুপুরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মরীতি মেনে মাথায় সিঁদুর পরবেন মিম।

 

বাগদানের মতো বিয়েতেও খানিকটা লুকোছাপা আয়োজন মিমের। বিয়ের বিষয়টি স্বীকার করছেন না গণমাধ্যমে। শোবিজেও নেই কোনো আলোচনা।

 

বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, আর থাকবেন কতিপয় বন্ধু ও কাছের মানুষ।

 

এর আগে, বিদ্যা সিনহা মিম গত বছর জন্মদিনের সনি পোদ্দারের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।

 

ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। তারপর সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

কাজের ক্ষেত্রে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *