Home বিনোদন অসুস্থ হয়ে বিছানায় মাহি, যত্ন নিচ্ছেন রাকিব

অসুস্থ হয়ে বিছানায় মাহি, যত্ন নিচ্ছেন রাকিব

0
137

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি যেন এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে ভালোবাসার মমার্থ উপলব্ধি করতে শিখেছেন।

 

চলতি বছরই সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন তিনি। এরপর গত ১৩ সেপ্টেম্বর আরেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি।

 

দীর্ঘদিন ধরেই একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছেন দুজন। সেই প্রেম থেকে শুভ পরিণয়। বিয়ের পরও বিভিন্ন সময় রাকিবের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গেছে। এবার রাকিবকে দায়িত্বশীল ভূমিকায় দেখা গেল।

 

জানা যায়, মাহি অসুস্থ হয়ে শয্যাশায়ী। এ দুঃসময়ে পাশে রয়েছেন রাকিব। স্ত্রীর যত্ন নিচ্ছেন তিনি। সুস্থতার জন্য করছেন প্রার্থনা। মাহির ফেইসবুক ফলো করলে এসব কথার প্রমাণ মেলে।

 

নতুন বছরে চারটি ছবি পোস্ট করে মাহি। সেখানে দেখা যায়, শয্যাশায়ী মাহির হাতে ক্যানোলা পরানো। পাশেই নামাজ পড়ছেন রাকিব। আরেকটি ছবিতে মাহির হাতে ফুল দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। কমেন্ট বক্সে মাহির সুস্থতা কামনা করেছেন অসংখ্য ভক্ত।

 

মাহিয়া মাহি সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে মাহির অসুস্থতার কারণ জানা যায়নি। ফোন করেও পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here