Home প্রধান খবর পদ হারিয়ে তৈমুর বললেন, ‘আলহামদুলিল্লাহ, তারেককে ধন্যবাদ’

পদ হারিয়ে তৈমুর বললেন, ‘আলহামদুলিল্লাহ, তারেককে ধন্যবাদ’

0
236

নজর২৪ ডেস্ক- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে অ্যাড. তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী।

 

সোমবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. রুহুল কবীর রিজভী।

 

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তৈমুর আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি এ খবরে। তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। কারণ, আমি জনতার ও রিকশাওয়ালাগো তৈমুর ছিলাম, রিকশাওয়ালাগো তৈমুর হয়া গেলাম। ঠেলাগাড়িওয়ালাগো ছিলাম।’

 

দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদ প্রত্যাহার করে নেওয়ার পর নির্বাচনে থাকছেন কিনা—এমন প্রসঙ্গে তৈমুর আলম বলেন, ‘এখনও আছি। গতবার তো দল আমাকে বসায়া দিসিলো। এখন আমার আর কোনও বাধা রইলো না। বসানোর জন্য ফোন করতে পারবে না।’

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রভাবশালী এই নেতা বলেন, আমার ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। অন্য কেউ আমার ভাগ্যের মালিক এটা বিশ্বাস করি না। আপনারা জানেন; আমি হকার, হোটেল শ্রমিক, খেটে খাওয়া মানুষের সংগঠন করি। এই সংগঠনগুলো সিটি করপোরেশন বা পৌরসভার সাথে সরাসরি সম্পৃক্ত। তাদের দীর্ঘদিনের দাবি, আমি পৌরসভা বা সিটি করপোরেশনের দায়িত্ব নেবো।

 

তিনি আরও বলেন, ২০১১ সালে দল নমিনেশন দিয়েছিল। তখন দল সিদ্ধান্ত দিয়েছিল সরে দাঁড়াতে। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমি নির্বাচন থেকে পাঁচ ঘণ্টা আগে সরে গেছি। আমি আজ পর্যন্ত দলকে প্রশ্ন করিনি, কেন আমাকে সরিয়ে দেয়া হল।

 

দলের পদ হারানোয় নির্বাচনে কোনও প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে তৈমুর আলম খন্দকার বলেন, ‘না, না, কোনও প্রভাব পড়বে না। বরং যারা ভোটার তারা ভোট দিতে পারবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here