আমার খুব খারাপ লাগে: পূজা চেরি

বিনোদন ডেস্ক- সদ্য বিদায় নেওয়া ২০২১ সালের শুরুটা মানহীন ছবি মুক্তির মাধ্যমে শুরু হলেও ২০২২ সালটা শুরু হচ্ছে বিগ বাজেটের বহুল প্রতিক্ষিত ‘শান’ ছবি মুক্তির মাধ্যমে। ফলে নতুন বছরটা দারুণ শুভ সূচনা মাধ্যমেই ঢাকাই ছবির যাত্রা শুরু হচ্ছে বলে মন্তব্য সিনেমা সংশ্লিষ্টদের।

 

‘শান’ ইতোমধ্যে মুক্তির অনুমতি পেয়েছ। গত বছরের একেবারে শেষ প্রান্তে এসে আনকাট সেন্সর ছাড়পত্র পায় ছবিটি। এটি মুক্তি পাবে ৭ জানুয়ারি। এতে এখানে মূখ্য চরিত্রে আছেন সিয়াম। তার নায়িকা পূজা চেরি।

 

নতুন বছরের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে চিত্রনায়িকা পূজা চেরি বলেন, আমার নতুন বছরের কাজ নিয়ে বলবো, এই বছর আমার কয়েকটি ভালোমানের চলচ্চিত্র মুক্তি পাবে। শান দিয়ে সেই যাত্রা শুরু হচ্ছে। এরপর মুক্তির জন্য পাইপলাইনে আছে গলুই, জ্বিন ও হূদিতা। প্রতিটি চলচ্চিত্রে আমাকে নানাভাবে দেখতে পাবেন দর্শকরা। এর বাইরে আরো কয়েকটি ভিন্নধর্মী চলচ্চিত্রের শুটিং শুরুর কথা রয়েছে।

 

সমালোচনা নিয়ে এই অভিনেত্রী বলেন, আমার খুব খারাপ লাগে। অকারণ কিছু মানুষ সব সময় অন্যের কুত্সা রটিয়ে বেড়ান। অথচ তারাই আবার যখন সামনে থাকেন শুভাকাঙ্ক্ষি সাজেন। তারা এসব না করে যদি নিজেদের প্রতি মনোযোগী হতেন তাতে তাদের উন্নয়ন যেমন হতো, পরিবারকেও ভালো রাখতে পারতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *