Home দেশের খবর ঢাকা গোপালপুর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

গোপালপুর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

0
221

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

 

মনোনীতরা হলেন- মির্জাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম (লাভলু মাষ্টার), ধোপাকান্দি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, আলমনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মোঃ আব্দুল মোমেন, নগদা শিমলা ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোঃ হোসেন আলী, হাদিরা ইউনিয়নে হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত আমিনুল ইসলাম তালুকদার নিক্সনের সহধর্মীনি বিলকিস জাহান।

 

শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতুবি সভায় এসব প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

 

কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর পরই কর্মী, সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস আর আনন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here