Home বিনোদন বাবা-মা চান না আমি অভিনয় করি: বাপ্পি চৌধুরী

বাবা-মা চান না আমি অভিনয় করি: বাপ্পি চৌধুরী

0
360

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে এই জগতে অভিষেক হয় তার। প্রথম ছবি মুক্তির পরই তারকা বনে যান এই নায়ক। এরপর একের পরে ব্যবসা সফল ছবি উপহার দেন বাপ্পি।

 

তবে নতুন বছরের শুরুর দিন খবর রটে, চলচ্চিত্রকে বিদায় জানাচ্ছেন বাপ্পি চৌধুরী। মনোযোগি হবেন পারিবারিক ব্যবসায়। কিন্তু এই খবরের বিষয়ে আজ বাপ্পি বলেন, ‘চলচ্চিত্রকে বিদায় জানাবো- এমন কথা কোথাও বলিনি। চলচ্চিত্র থেকে কেনো বিদায় নেবো! অভিনয় ছাড়ার তো প্রশ্নই আসে না।’

 

যুক্তরাষ্ট্র সফর শেষ করে এসে গাজীপুরের হোতাপাড়ায় ২৪ ডিসেম্বর থেকে ’কুস্তিগীর’ ছবির শুটিং করেন বাপ্পি চৌধুরী। টানা ৭দিন শুটিং করে প্রথম লটের কাজ শেষ করে পহেলা জানুয়ারি ফেরেন ঢাকায়।

 

এরপরই গুজব রটে- বাপ্পি চলচ্চিত্র ছেড়ে দিচ্ছেন। বাপ্পি বলেন, ‘কয়েকটি গণমাধ্যমে আমার অভিনয়ের ছাড়ার খবর প্রকাশিত হয়েছে। কিন্তু তথ্যটি সঠিক নয়। কয়েকজনকে শুধু বলেছি, এ বছর বাবার ব্যবসাতেও সময় দেবো। তার মানে এই নয় যে আমি অভিনয় ছাড়বো।’

 

‘তবে এটা ঠিক আমার বাবা-মা চান না আমি অভিনয় করি। কারণ, ফিল্মে আমাকে নিয়ে গসিপ হয়, আমাকে নিয়ে বাজে বাজে নিউজ আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য আসে। ট্রল হয়- এসব যখন আমার পরিবার দেখে তাদের মনে হয়, এই জায়গা আসলে আমার জন্য না’- যোগ করেন বাপ্পি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here