Home বিনোদন দর্শকেরা আমাকে মিস করছে : ববি

দর্শকেরা আমাকে মিস করছে : ববি

0
377

বিনোদন ডেস্ক- ২০১০ সালে ‘খোঁজ- দ্য সার্চ’ এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এরপর কাজ করেছেন দেশের তারকা অভিনেতাদের বিপরীতেও। প্রায় এক যুগের ক্যারিয়ারে আছে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা।

 

তবে শেষ দুই বছর করোনা মহামারির কারণে অন্য অনেকের মতোই সেভাবে নতুন কোনো সিনেমার কাজ করা হয়নি ববিরও। নতুন বছরে করোনা মহামারি যদি হানা না দেয়, তবে দর্শকের জন্য সারপ্রাইজ রয়েছে ববির।

 

এ চিত্রনায়িকা বলেন, ‘শেষ দুই বছর আমাদের কারোরই খুব একটা ভালো যায়নি। যেহেতু এত বড় একটা মহামারি ছিল, প্রাপ্তি আর প্রত্যাশার কথা যদি বলি, শেষ দুই বছর মনে করেছি যে, যতটুকু আছে, যাই আছে, এতেই আমাদের খুশি থাকা উচিত। বাকি অনেক কাজ জমা হয়ে গেছে, আশা করছি নতুন বছরে সেগুলো শুরু করব।’

 

নতুন কাজ নিয়ে অভিনেত্রী বলেন, ‘জানুয়ারিতে আমার পরপর দুটি সিনেমার কাজ শুরু হবে। নতুন বছরে অনেক সারপ্রাইজ থাকবে। কলকাতাতেও আমার সিনেমা শুরু হবে। করোনার প্রভাব যদি নতুন করে আর না পড়ে, এ বছরটি পুরোপুরি আমি প্রচুর কাজ করতে চাই।’

 

দর্শকের উদ্দেশে ববি বলেন, ‘শেষ দুই বছর আমি আরও ভালোভাবে যেটি উপলব্ধি করেছি, আমি সব সময় বলি সৃষ্টিকর্তা, মা-বাবার পর আর কারও কাছে যদি সবেচেয়ে বেশি কৃতজ্ঞ, সেটা আমার দর্শকদের কাছে। তারা আমাকে এতটাই সাপোর্ট করেছে। শেষ দুই বছর লাগাতার তারা আমাকে নানাভাবে নক করেছে; বলেছে, আপনার নতুন ছবি কোথায়, নতুন ছবিতে কবে দেখব। তারা আমাকে মিস করেছে। এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here