রিজভীর দায়িত্বে প্রিন্স

নজর২৪, ঢাকা- দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অসু’স্থ হওয়ায় দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কেন্দ্রীয় দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে পালন করতে বলা হয়েছে।

 

আজ সোমবার (১৯ অক্টোবর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই নি’র্দেশ দেওয়া হয়েছে।

 

চিঠিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় নি’র্দেশক্রমে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দা’য়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দা’য়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।

 

এদিকে, দা’য়িত্ব পাওয়ার পর দলীয় কার্যালয়ে অফিসও করেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘দুপুরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে সাক্ষাত করে এই বিষয় তাকে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নি’র্দেশক্রমে আমি নয়া পল্টনে অফিস করা শুরু করেছি।’

 

প্রিন্স বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি দলের কেন্দ্রীয় সহ-দফতর ও সহ-প্রচার সম্পাদকের দা’য়িত্ব পালন করেছিলেন।

 

রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে ছিলেন। দলের বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের পাশাপাশি জরুরি বার্তা পৌঁছানোর দায়িত্ব তিনি পালন করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *