ছেলের জন্য দোয়া চাইলেন শাবনূর

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার দর্শক নন্দিনী শাবনূর। সিনেমায় নেই অনেকদিন। আছেন দেশের বাইরে। অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন। সন্তানকে নিয়ে থাকেন ভাইবোনদের সঙ্গে। সেখান থেকে প্রায়ই খবরের শিরোনামে আসেন। কখনো ইউটিউব নিয়ে, কখনো বা স্ট্যাটাসে।

 

আজ ২৯ ডিসেম্বর শাবনূরের একমাত্র ছেলে আইজানের জন্মদিন। এদিনে ছেলের সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

শাবনূর লেখেন, ‘আমার একমাত্র ছেলে আইজানের জন্মদিন আজ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। অনেক অনেক অনেক…ভালোবাসি আমার কলিজার টুকরা বাবাটাকে। মহান আল্লাহপাক যেন তোমাকে সৎ, সুন্দর ও নেক দীর্ঘ জীবন দান করেন, আমিন।’

 

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী শাবনূর। সে কারণে জন্মদিনে ছেলের সঙ্গে থাকতে পারছেন না তিনি।

 

এদিকে অভিনেত্রীর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্টে তার ছেলে আইজান বলেন, ‘আজ আমার জন্মদিন এবং দুর্ভাগ্যবশত আমরা উদযাপন করতে পারছি না। কারণ আমার মা হাসপাতালে ভর্তি। তিনি কোভিড আক্রান্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

 

এই ভিডিওটি শাবনূরের ফেসবুক পেজ ও অ্যাকাউন্টেও পোস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *