Home জলবায়ু ও পরিবেশ এবার তাপমাত্রা নিয়ে সুসংবাদ জানালো আবহাওয়া অফিস

এবার তাপমাত্রা নিয়ে সুসংবাদ জানালো আবহাওয়া অফিস

0
167

নজর২৪ ডেস্ক- আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এসময় সারাদেশে আবহাওয়া থাকবে শুষ্ক। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

 

এ অবস্থায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

 

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.।

 

বুধবার (২৯ ডিসেম্বর) নাগাদ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

 

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এ সম্পর্কিত পরের সংবাদ পড়ুন-

বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা: আবহাওয়া অধিদপ্তর

 

নজর২৪ ডেস্ক- আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী এই দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল অন্যান্য দিনের মতো তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

এদিকে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আগামী ২৯ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকাকালীন সময়ে শীত বাড়বে না। তবে বৃষ্টির শেষে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়বে। শীতের তীব্রতা বেশি থাকবে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বৃষ্টি বেশি হলে কিছু কিছু এলাকায় আবারও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইতে পারে।

 

উল্লেখ্য, আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here