মধুপুরে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করলেন মেয়র মাসুদ পারভেজ

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে মধুপুর পৌরসভার অভ্যন্তরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছেন মেয়র মাসুদ পারভেজ।

 

সোমবার (১৯ ই অক্টোবর) মধুপুর পৌরসভার অভ্যন্তরে মির্জাবাড়ী রোডে ১নং ওয়ার্ডে দূর্গাপুর ইটবাটার সামনে দিয়ে দূর্গাপুর বাজার পর্যন্ত আর সি সি রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করেছেন মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ।

 

আর এ সময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ, মোহাম্মদ আলীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *