হেরে গেলেন ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর মামা

নজর২৪, মাদারীপুর- মামার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে আলোচনায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। কিন্তু আলোচনায় থাকলেও মামার পক্ষে তা কোনো কাজে লাগেনি। হেরে গেছেন তারা মামা। উল্টো লাঞ্ছিত হয়েছেন এই ছাত্রলীগ নেতা।

 

জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ। সেখানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা।

 

রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান রোববার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে ফল ঘোষণা করেন।

 

ফলাফল অনুযায়ী, মোশারফ মোল্লা পেয়েছেন ৩ হাজার ২৬২ ভোট, আর সালাউদ্দিন পান ২ হাজার ৫০৫ ভোট।

 

রোববার বিকালে ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে মামার ভোট দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জখম হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ছুরির আ ঘাতে ডান হাতের তিনটি আঙুল কেটে যায়।

 

এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, ‘প্রকাশ্যে ভোট দেয়ার অভিযোগে ওই কেন্দ্রের বাহিরে আমি গেলে মোশারফ মোল্লার নির্দেশে তার ছেলে সোহেল মোল্লা আমার উপর হামলা চালায়। এতে আমার কয়েকটি আঙ্গুল কেটে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

 

ফলাফলের বিষয়ে তিনি বলেন, ‘হার-জিত থাকতেই পারে। এ বিষয়ে কিছু বলতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *