Home দেশের খবর ঢাকা ভূঞাপু‌রে জাল ভোট দিতে এসে ধরা, পালাতে দোতলা থেকে লাফ

ভূঞাপু‌রে জাল ভোট দিতে এসে ধরা, পালাতে দোতলা থেকে লাফ

0
149

নজর২৪, টাঙ্গাইল- টাঙ্গাইলের ভূঞাপু‌রে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে জাল ভো‌ট দেওয়ার সময় দে‌লোয়ার হো‌সেন (৫০) না‌মে এক ব্যক্তিকে আটক করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আটকের পর জেল-জ‌রিমানার ভয়ে পালানোর উদ্দেশে কেন্দ্র ভবনের দৌতলা থে‌কে লাফ দি‌য়ে আহত হ‌ন তিনি।

 

র‌বিবার (২৬ ডি‌সেম্বর) বিকাল ৩টার দি‌কে উপ‌জেলার ফলদা ইউনিয়ন রামসুন্দর উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্রে এই ঘটনা ঘ‌টে।

 

আহত দে‌লোয়ার ফলদা দ‌ক্ষিণপাড়া গ্রা‌মের মৃত আব্দুল খা‌লে‌কের ছে‌লে এবং স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতী‌কের প্রার্থী আকবর হো‌সে‌নের চাচা‌তো ভাই। তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

 

এদিকে আহত হওয়া‌কে কেন্দ্র ক‌রে ফল পরিবর্তনের অভিযোগ তু‌লে জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট, নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেটসহ আইনশৃঙ্খলার দা‌য়ি‌ত্বে নি‌য়ো‌জিত সদস‌্যদের অবরুদ্ধ ক‌রে রাখা হয়।

 

অভিযোগ উঠেছে, ফলদা ইউনিয়নের রামসুন্দর উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফ মোহাম্মদ ইউসুফের সহ‌যো‌গিতায় কে‌ন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর চাচা‌তো ভাই দে‌লোয়ার ও এক যুবক জাল ভোট দি‌চ্ছিলেন। এ সময় তা‌দের আটক করা হয়। প‌রে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট সালাউদ্দিন আইয়ুবী ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন। এতে এক যুবক‌কে দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। আটক দে‌লোয়ার ভ‌য়ে কে‌ন্দ্রের দ্বিতীয় তলা থে‌কে লাফ দেন। এতে নি‌চে প‌ড়ে আহত হন।

 

এদিকে, প্রিসাইডিং কর্মকর্তা আরিফ মোহাম্মদ ইউসুফ তার বিরু‌দ্ধে আনা অভিযোগ অস্বীকার ক‌রে ব‌লেন, ‘জাল ভোট দেওয়ার সময় দুজন‌কে আটক ক‌রেন ম‌্যা‌জি‌স্ট্রেট। এর মধ্যে একজন‌কে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় আরেকজন জেল-জরিমানা করার ভ‌য়ে দ্বিতীয় তলা থে‌কে লাফ দি‌য়ে পালানোর সময় নিচে পড়ে আহত হন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here