Home বিনোদন বাবা হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ

বাবা হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ

0
208

বিনোদন ডেস্ক- বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদ প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।

 

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দিয়ে সুখবরটি জানিয়েছেন সিয়াম নিজেই। যে ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর পেটে আদরের চুমু এঁকে দিচ্ছেন অভিনেতা। আর তার দিকে হাস্যোজ্বল মুখে চেয়ে আছেন অবন্তী।

 

ছবিটির ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্‌’।

 

সিয়ামের বাবা হওয়ার খবরে আনন্দের ঢল নেমেছে ভক্তদের মধ্যে। তার ফেসবুক পোস্টটিতে উঠেছে লাইক-কমেন্টের ঝড়। মাত্র ৩০ মিনিটে এতে ৪৪ হাজারের বেশি রিঅ্যাকশন ও প্রায় ৫ হাজার মন্তব্য জমা হয়েছে।

 

চলতি মাসেই নিজেদের বিবাহিত জীবনের তিন বর্ষপূর্তি উদযাপন করেছেন সিয়াম-অবন্তী। গেলো ১৫ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় সিয়ামের সঙ্গে নিজের একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে অবন্তী লিখেছেন, ‘এভাবেই কেটে গেল তিনটা বছর।’

 

অন্যদিকে এই দম্পতির মেহেদি অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সিয়াম। তিনি লিখেছেন, ‘৩ বছর হলো শাম্মা রুশাফি অবন্তী! আমার একান্ত ৯৯৯ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

 

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেম করার পর ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সিয়াম-অবন্তী বিয়ে করেন। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here