সানি লিওনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিনোদন ডেস্ক- বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে এবার একটি পার্টি সংয়ে নেচে বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী।

 

গেলো বুধবার (২২ ডিসেম্বর) ইউটিউবে মুক্তি পেয়েছে ‘মধুবন মে রাধিকা নাচে’ শিরোনামের একটি গান। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় গানটি বয়কটের ডাক উঠেছে।

 

নেটিজেনদের অভিযোগ, গানটিতে সানি লিওনের অশ্লীল নাচ একেবারেই মেনে নেওয়া যায় না। এই নাচের মধ্য দিয়ে রাধা ও কৃষ্ণের প্রেমকে অসম্মান করেছেন সানি। তার এ ধরনের আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।

 

বেশিরভাগ নেটিজেনের দাবি, এই গানে স্বল্প পোশাকে সানির অশ্লীল নাচই শুধু নয়, গানের কথাও বেশ যৌ ন উস্কানিমূলক। রাধা মোটেই নতর্কী ছিলেন না! নেটিজেনদের অভিযোগ এই গান ঈশ্বরকে অসম্মান করে।

 

অনেকের মতে, পুরোনো মধুবন গানে রাধা-কৃষ্ণের আধ্যাত্মিক প্রেমের গল্প ফুটে উঠেছিল। তবে এই নতুন গানে, প্রেমের পরিবর্তে অন্য কিছুকেই প্রকাশ্যে আনা হয়েছে। শুধুই অভিযোগ নয়, সোশ্যাল মিডিয়ায় এই গানকে বয়কট করার জন্য হ্যাশট্যাগে টুইট করছেন অনেক নেটিজেন।

 

যদিও এখনো পর্যন্ত সানি, গায়িকা কনিকা কিংবা গানটির পরিবেশক সারেগামাপা মিউজিকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

‘মধুবন’ গানের কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। গত ২২ ডিসেম্বর রাতে প্রকাশের পর এরই মধ্যে গানটির ভিউ ছাড়িয়েছে ৭০ লাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *