স্ত্রীর সঙ্গে সময় কাটাতে আমেরিকায় উড়াল দিলেন অপূর্ব

বিনোদন ডেস্ক- টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। স্ত্রীকে সময় দিতে যুক্তরাষ্ট্রের উড়াল দিয়েছেন তিনি। বুধবার (২২ ডিসেম্বর) রাতের একটি ফ্লাইটে অপূর্ব যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে।

 

অপূর্ব দেশে থাকলেও আগে থেকেই তার স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। অপূর্ব স্ত্রী যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা শেষে একটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানিতে চাকরি করছেন বর্তমানে। তার স্ত্রী সে দেশের নাগরিকত্ব পেয়েছেন। মূলত স্ত্রী ও সঙ্গে দেখা এবং একান্তে সময় কাটানোর জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়া। গুঞ্জন রয়েছে, তিনিও দেশটির নাগরিকত্ব পেতে যাচ্ছেন।

 

গত ২ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ এলাকায় একটি পার্টি সেন্টারে অপূর্ব-শাম্মার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে দেশে করোনা সংক্রমণ হার বেশি থাকায় হ্যানিমুনের কোনো প্ল্যান করেননি বলে জানিয়েছিলেন অপূর্ব। তার স্ত্রীও যুক্তরাষ্ট্রের ছুটি শেষ হয়ে যাচ্ছিল।

 

জানা গেছে, অপূর্ব এবার অনেকদিন থাকবেন যুক্তরাষ্ট্রে। দেশে ফেরার খুব একটা তাড়া নেই। প্রায় মাসখানেক ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেই ভালোবাসা দিবসের নাটকের কাজ শুরু করবেন তিনি।

 

প্রসঙ্গত, অপূর্ব ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন। মাত্র ছয় মাস পরই ভেঙে যায় সেই সংসার। পরে ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারের ইতি টানেন তারা।

 

করোনাকালে ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের কথা জানান অদিতি। এই সংসারেই তার পুত্র আয়াশের জন্ম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *