রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের জোরারগঞ্জে শাহ আমানত ও দারুল ঈমান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা, ট্রাভেলস এন্ড ট্যুরস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২২ ডিসেম্বর সন্ধায় জোরারগঞ্জ আল মদিনা শপিং সেন্টারের ২য় তলায় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর ভূঁইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন দিদার, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার, প্রতিষ্ঠানের পরিচালক মীর মোশাররফ হোসেন চৌধুরী, মো. ফখরুল আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হক।
