Home বিনোদন কাদা মেখে জ্বর অপু বিশ্বাসের

কাদা মেখে জ্বর অপু বিশ্বাসের

0
304

বিনোদন ডেস্ক- শীতের সকালে শিশু-কিশোরদের সঙ্গে কাদা মেখে আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কিছু ছবি প্রকাশ পেয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, একটি চলচ্চিত্রের গানের শুটিংয়ের জন্য মফস্বলে গিয়েছিল অপু বিশ্বাস ও তার সিনেমার শুটিংয়ের দল। সেখানেই শুটিংয়ের এক ফাঁকে এই কাদামাখার দৃশ্য ধারণ করা হয়। এসময় শিশু-কিশোরদের সঙ্গে ছবিও তোলেন অপু।

 

কিন্তু এই কাদা মেখেই ঘটেছে বিপত্তি। কাদা-পানির মধ্যে সারাদিন শুটিং করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এ বিষয়ে অপু জানান, কাদা-পানির মধ্যে শীতের সকালে ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবির একটি গানের শুটিং করতে হয়েছে। সারাদিন শুটিং করে ঠান্ড জ্বর বাধিয়েছি। তবে যখন শুটিং করেছি তখন বেশ আনন্দ নিয়েই শুটিং করেছি।’

 

রাজধানীর অদূরে পূর্বাচলে গতকাল হয়েছে শুটিং। ছবিটিতে অপু বিশ্বাসের সহশিল্পী জয় চৌধুরী। তিনি বলেন, সারাদিন কাদা-পানিতে শুটিং করে আমি এবং অপু ম্যাডাম দু’জনেই জ্বর ঠান্ডা বাধিয়েছি। তাই আজকে শুটিং থাকলেও প্যাকআপ করা হয়েছে। শীতে কাদামাটি গায়ে লাগিয়ে শুটিং করাটা কিন্তু সহজ কাজ নয়। তারপরও আমি ও অপুদি আনন্দ নিয়েই কাজটি করেছি।’

 

ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। ছবিটির প্রযোজক ও গল্পকারও তিনি। এতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী।

 

পরিচালক লেবু জানালেন, একটি সামাজিক গল্পের ছবি আমরা নির্মাণ করছি। শুটিংয়ে একটু ছাড় দেওয়া হচ্ছে না। গল্পের প্রয়োজনে অপু-জয় শীতে কাঁদায় নেমে শুটিং করলেন। যদিও প্রথম তামতে তাদের কিছুটা জড়তা দেখেছি। তবে নামার পর তারা আনন্দ নিয়েই শুটিং করেছে। শুটিং করে আজ তারা অসুস্থ হওয়ায় আজ আর শুটিং রাখিনি।

 

চলতি বছরের মে মাসে এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়। অপু বিশ্বাস, জয় চৌধুরী ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here