Home বিনোদন সত্যি বলতে দম ফেলার সময় নেই: ইমরান

সত্যি বলতে দম ফেলার সময় নেই: ইমরান

0
167

বিনোদন ডেস্ক- দেশের এই সময়কার শীর্ষ জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। একক গানে তার জনপ্রিয়তা তুঙ্গে। যার সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে কনসার্ট করে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত কয়েকদিনে কক্সবাজার, মাগুরা, রুপগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নিজের টিম আই কিংস নিয়ে শো করেছেন ইমরান।

 

গত প্রায় দুই বছর করোনার কারণে অনেকটাই বন্ধ ছিল স্টেজ শো। অনেক শিল্পী নিরাপত্তার কারণে নিজে থেকে টুকটাক করেও কোনো শোতে অংশ নেননি। তবে গত বেশ কিছুদিন ধরেই শো শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

 

দেশের গণ্ডি পেরিয়ে শিল্পীরা বিদেশের মাটিতেও শো করছেন। তারই ধারাবাহিকতায় ইমরান বর্তমানে ভীষণ ব্যস্ত শো নিয়ে।

 

কেমন লাগছে এমন ব্যস্ততা? এ শিল্পী এক জাতীয় দৈনিককে বলেন, খুব ভালো। তবে সত্যি বলতে দম ফেলার ফুরসত নেই। অনেকদিন পর পুরোদমে শো আয়োজন হচ্ছে। এমন আমেজ দেখতে পাচ্ছি।

 

তিনি বলেন, আমি ওপেন এয়ার কিংবা বড় আয়োজনের শো না হলে তা করতে স্বাচ্ছ্বন্দ্যবোধ করি না। সেদিক থেকে এখন বড় শোগুলো হচ্ছে। এ কারণেই আমার ব্যস্ততাও বেশি। বিশেষ করে চলতি ডিসেম্বর টানা ব্যস্ততায় কাটছে সময়। এ মাসের শেষ নাগাদ চলবে এ ব্যস্ততা।

 

শোতে কি গান গাওয়া হয় বেশি? ইমরান বলেন, এসব শোতে আমি বেশিরভাগ নিজের গানই গাইছি। এটা একটা ভালো লাগার ব্যাপার। কারণ স্টেজে আমার নিজের গানের অনুরোধই বেশি আসে।

 

এদিকে, নতুন কয়েকটি গান তৈরি হয়ে আছে ইমরানের। এ গানগুলো কবে নাগাদ আসবে? এ শিল্পী বলেন, নতুন বছরে বিভিন্ন কোম্পানি থেকে ভিডিও আকারে আসবে গান। শোয়ের ব্যস্ততা শুরুর আগেই গানগুলোর কাজ করে রেখেছি। নতুন বছরের ভালোবাসা দিবসসহ বিভিন্ন সময় এগুলো প্রকাশ হবে। গানগুলো নিয়ে আশাবাদী আমি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

 

প্লেব্যাকের কি অবস্থা? ইমরানের উত্তর- সিনেমার নতুন কয়েকটি গান করেছি। সেগুলোও প্রকাশের কথা রয়েছে সামনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here