সীমান্তে ফের বাংলাদেশি যুবককে গুলি করে মারলো বিএসএফ

নজর২৪ ডেস্ক- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি যুবকের নাম ইব্রাহিম (২৪)। তিনি ওই এলাকার ঢুলিপাড়া গ্রামের দুঃখ আলীর ছেলে।

 

নিহত ইব্রাহিমের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ইব্রাহিম সীমান্ত এলাকায় যান। সকালে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানতে পারি, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে মরদেহ সীমান্তের ভারতীয় অংশে রয়েছে।

 

এই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘এখন গরু আনতে গেছিল নাকি অন্য কী কাজে গেছিল জানি না। তবে আড়াইটার দিকে ওই যুবক সীমান্তে গেছিল। তখনই বিএসএফ গুলি করে।

 

‘তার মরদেহ বিএসএফের কাছে আছে। আমি ও চেয়ারম্যান বিজিবিকে বিষয়টি জানিয়েছি।’

 

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, বিএসএফের গুলিতে একজন নিহতের বিষয়টি তারা শুনেছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *