Home বিনোদন ‘আবেদনময়ী’ হওয়ার ব্যাখ্যা দিলেন সামান্থা নিজেই

‘আবেদনময়ী’ হওয়ার ব্যাখ্যা দিলেন সামান্থা নিজেই

0
120

বিনোদন ডেস্ক- অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতের তামিল ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। হিন্দি ভাষার ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজে অভিনয় করেও সবার নজর কেড়েছেন তিনি।

 

এদিকে প্রথমবারের মতো সুপারস্টার আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমায় আইটেম গান ‘ও অন্তভ’-তে কোমর দোলান সামান্থা। এর পরেই আলোচনার কেন্দ্রে আসেন এ চিত্রনায়িকা।

 

এমনকি পুরুষকে ‘কামুক ও মানসিকভাবে বিকৃত’ হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলে আইটেম গানটি নিষিদ্ধের দাবি ওঠে।

 

সামাজিক পাতায় ওই সমালোচনার জবাব দিয়েছেন সামান্থা। বলেছেন, তিনি এর আগে ভালো, মন্দ, হাস্যকর, গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম আবেদনময়ী ভূমিকায় হাজির হয়েছেন, যা তাঁর ভাষ্যে ‘পরবর্তী ধাপ’।

 

ওই গানের একটি দৃশ্যের স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করে সামান্থা ক্যাপশনে বলেছেন, ‘আমি ভালো চরিত্রে অভিনয় করেছি, মন্দ চরিত্রে অভিনয় করেছি, চটকদার ও গুরুগম্ভীর চরিত্রেও। আমি চ্যাট শোর সঞ্চালকও হয়েছি। যা কিছুই করেছি, সেরাটা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আবেদনময়ী (চরিত্র) হচ্ছে পরবর্তী স্তরের কঠিন কাজ।’

 

এ চিত্রনায়িকা যুক্ত করেছেন, গানটি খুব চ্যালেঞ্জিং ছিল। প্রতিটি পদক্ষেপ সঠিক ও তাল ঠিক রাখাটা সহজ ছিল না তাঁর জন্যে।

 

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, কিছুদিন আগে পরিচালক সুকুমার বলেছেন, সামান্থা প্রথমে তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে আইটেম গানটিতে কাজ করার জন্য রাজি করাতে সমর্থ হন।

 

সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here