গোপালপুর প্রেসক্লাব কর্তৃক ইউএনওকে সংবর্ধনা

মো. নুর আলম, গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা ও দক্ষভাবে প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিককে সংবর্ধনা দিয়েছে গোপালপুর প্রেসক্লাব।

 

সোমবার বিকেলে পৌরশহরের নন্দনপুরে প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবুল বাশারসহ প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সংবাদকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *