রংপুর মেডিকেলে অফিস রুমে আগুন, তদন্তে কমিটি গঠন

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর মেডিকেলের ৭ নম্বর ওয়ার্ডের অফিস রুমে হঠাৎ আগুন জ্বলে ওঠে। বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩০ মিনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর রংপুরের উপ-পরিচালক সালেহ উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালে ছুটে আসেন তারা। এসময় আগুন আতঙ্কে রোগী ও স্বজনরা ছোটাছুটি করেন। বন্ধ করে দেয়া হয় গোটা হাসপাতালের বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ লাইন। অন্ধকারে ও আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পরে পুরো ওর্য়াড। এসময় অফিস রুমের বেশ কিছুৃ আসবাবপত্র পুরে যায়। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় অনেক মানুষকে ওর্য়াড থেকে নিরাপদে নিয়ে আসা হয়। এতে তাদের এক ফায়ার কর্মি আহত হয়েছেন।

 

হাসপাতাল পরিচালক ডা. মো. রেজাউল করিম জানিয়েছেন, যে রুমটিতে আগুন লেগেছে সেটি চর্ম ও যৌন বিভাগীয় প্রধান কলেজ অধ্যক্ষ একে এম নুরুন্নবী বসতেন। এই ওয়ার্ডে ক্যান্সার, চর্ম-জৌন, মানসিক, হ্যাফাটনোলজি, কিডনি, সার্জিক্যাল মেডিসিনহ সাতটি বিভাগের রোগীদের এক সাথে চিকিৎসা সেবা দেয়া হয়। কি কারনে আগুনের ঘটনা তা তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছেন তিনি।

 

এদিকে, তাতক্ষনিকভাবে আগুনের কারন জনাতে না পারলেও ঘটনা ক্ষতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *