কামরুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নানা কর্ম-সুচির মধ্যে দিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করেছে স্থানীয় প্রশাসন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, ও শিশু একাডেমি এর আয়োজনে চিএ৷অংকন প্রতিযোগিতায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আ-ত্মা-র মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভা শেষে জেলা প্রশাসক, ঠাকুরগাঁও শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন করেন।
ঠাকুরগাঁও সার্কিট হাউজ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর কুতুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ কামাল হোসেন, জেলা পরিষদ প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন।
জেলা আওয়ামী লীগ সহ সভাপতি খোকন, জেলা শিশু-বিষয়ক কর্মকর্তা, জাবেদ আলী,জেলা মাদকদ্রব্য অধিদফতরের সহকারী পরিচালক সহ অন্যান্যরা অথিতিরা বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
আলোচনা সভা শেষে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।উল্লেখঃঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী সানজিতা মারিয়া (কৃপা) চিত্রা-অংকনে ১ম পুরুস্কার গ্রহন করেন।
