ইবি প্রতিনিধি- স্মৃতিস্তম্ভে শ্র;দ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, ভার্চুয়াল কনফারেন্স আর দোয়া মাহফিলের মাধ্যমে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের উদ্যোগে হল প্রাঙ্গণে শেখ রাসেলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম।
পুষ্পমাল্য অর্পন শেষে শেখ রাসেলের বি’দ্রেহী আ’ত্মার মাগ’ফিরাত ও শা’ন্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আ স ম শোয়াইব আহমেদ। পরে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক রবিউল হোসেন, প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ইবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীবৃ’ন্দ।
এসময় শাখা ছাত্রলীগের পক্ষথেকেও শেখ রাসেলের স্মৃ’তিস্ত’ম্ভে শ্র’দ্ধা’ঞ্জ’লি নিবেদন ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, আলামীন জোয়াদ্দার, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দীকি আরাফাত সহ অন্যান্য নেতা-কর্মীরা। এছাড়া শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল হলের উদ্যোগে আজ রাত ৯টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
