Home জলবায়ু ও পরিবেশ দেশের তিন বিভাগে বইছে শৈত্যপ্রবাহ

দেশের তিন বিভাগে বইছে শৈত্যপ্রবাহ

0
177

নজর২৪, ঢাকা- পৌষ মাস এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতাও। এরই মধ্যে দেশের তিন বিভাগে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশের প্রায় সব এলাকায় কমেছে তাপমাত্রা।

 

এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, খুলনা, রাজশাহী ও রংপুরের কিছু কিছু জায়গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তবে দেশজুড়ে শীত জেঁকে বসতে আরও সময় লাগবে।

 

সোমবার (২০ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, গতকালের চেয়ে সারা দেশে তাপমাত্রা কমেছে। ইতোমধ্যেই তিনটা বিভাগ শৈত্যপ্রবাহের আওতায় চলে এসেছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে।

 

তিনি বলেন, আজকে রাজধানীতে তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গাতে। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আমাদের এরপরের পূর্বাভাসে এটা আরও কমে আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here