এবার ঘরে বসেই ‘রেহানা মরিয়ম নূর’ দেখুন : বাঁধন

বিনোদন ডেস্ক- ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়া প্রথম বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এটি বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে গেল মাসে। এবার ছবিটি দেখা যাবে ঘরে বসেই।

 

সিনেমাপ্রেমীদের জন্য এই সুযোগ করে দিচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’। ৩০ ডিসেম্বর সিনেমাটির প্রথম অনলাইন যাত্রা শুরু হবে। দেশের যেকোনো স্থান থেকে সিনেমাটি খুব সহজেই দেখা যাবে।

 

সিনেমাটির চরকিতে মুক্তি উপলক্ষে আজ রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

 

আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি নির্মাণ করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।  গত নভেম্বরের ১২ তারিখে ‘রেহানা’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তারপরও দেশের বেশ কিছু জেলার দর্শক এখনো সিনেমাটি দেখতে পারেননি। অনেকে একবার দেখে আবারও দেখতে চেয়েছেন বলে জানিয়েছেন সিনেমাটির রেহানা চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

 

সংবাদ সংম্মেলনে তিনি বলেন, ‘রেহানা নিয়ে এখনো দারুণ সাড়া পাচ্ছি। এখন আমার আরও ভালো লাগছে আমাদের ‘রেহানা’ চরকির মতো একটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। চরকির কথা আমি একটু আলাদা করে বলব, কারণ আমাদের আর এমন কোনো প্ল্যাটফর্ম নাই, যেখানে সবকিছুই আমাদের বা আমি যে রকম স্বাদের কনটেন্ট দেখতে চাই, তেমন কিছু দেখতে পাব। সেখানে চরকিতে ‘রেহানা’র মুক্তিতে দারুণ আশাবাদী আমি। সিনেমার অনেক দর্শক আমাকে জানিয়েছেন বারবার সিনেমাটি দেখতে ইচ্ছে করে। তাঁরা এবং যাঁরা দেখতে পারেননি তাঁরা পরিবার নিয়ে ঘরে বসেই বারবার সিনেমাটি চরকিতে দেখুন।’

 

সংবাদ সংম্মেলনে বাঁধান ছাড়া আরও উপস্থিত ছিলেন সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও চরকরি প্রধান পরচিালন র্কমর্কতা রেদোয়ান রনিসহ অনেকে।

 

পোটোকল ও মেট্রো ভিডিও-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেরেমি চুয়া। এছাড়াও সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন। সেন্সমেকারস প্রোডাকশনের পক্ষ থেকে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘রেহানা মরিয়ম নূর’ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আমাদের প্রত্যাশা ছিল এটি দেশের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি দেশীয় প্ল্যাটফর্মে ডিজিটাল রিলিজ দেওয়ার। চরকির সঙ্গে যুক্ত হতে পেরে আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। ‘

 

একটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এগিয়েছে এই সিনেমার গল্প। যেখানে রেহানা একইসঙ্গে একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক।

 

‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্য ও সম্পাদনা করেন নির্মাতা সাদ নিজেই। এতে বাঁধন ছাড়া আরও অভিনয় করেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলমসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *